তৌহিদ আফ্রিদির বিয়ে ও বুলিংয়ের শিকার শ্যালিকার আক্ষেপ ।

 

                 রাইসা ও রামিসা আল রিসা যমজ। আফ্রিদির সঙ্গে বিয়ে হয়েছে বোন রিসার

 

ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বিয়ে নিয়ে এবার কথা বললেন তাঁর শ্যালিকা রাইসা আল রোজা। প্রথম আলোকে তিনি নিশ্চিত করে বললেন, তাঁদের বিয়ের খবর। তবে কবে ও কখন বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে, সে ব্যাপারে কথা বলতে চাননি তিনি। কথা বলতে গিয়ে আক্ষেপও প্রকাশ করেছেন রাইসা।

প্রথম আলোকে রাইসা জানান, তিনি ও রামিসা আল রিসা দুজন যমজ। গত বছর তাঁর বিয়ে হয়েছে। আফ্রিদির সঙ্গে বিয়ে হয়েছে বোন রিসার। একটি টিকটক অ্যাকাউন্ট থেকে আফ্রিদির বিয়ের বেশ কয়েকটি স্থিরচিত্র ও ভিডিও ক্লিপ প্রথমে প্রকাশ্যে আসে। সেখান রাইসাকে টিকটক স্টার হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং আরও জানানো হয়—দীর্ঘদিনের প্রেমের পর এক হলো দুজন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও বুলিংয়ের শিকারও হতে হয়েছে রাইসাকে।

আফ্রিদির স্ত্রী রামিসা আল রিসার ব্যাপারে রাইসা জানান, দুজনেই ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন। তবে বিয়ে–পরবর্তী আয়োজন সম্পর্কে জানতে চাইলে রাইসা জানান, শিগগিরই তৌহিদ আফ্রিদি বিষয়গুলো পরিষ্কার করবেন। তাঁর পরিবারের পক্ষ থেকে বাকি সবকিছু জানানো হবে।


Post a Comment

0 Comments